ভালুকায় এনসিপি প্রার্থী ‎ডা.জাহেদুল ইসলাম নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন

নিজস্ব প্রতিবেদক, ভালুকার কন্ঠঃ
‎ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রার্থী ডা. জাহেদুল ইসলাম তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ইশতেহার তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদুল ইসলাম বলেন, ভালুকার পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্বাস্থসেবা,সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, কৃষি ও গামীণ উন্নয়ন, শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, পরিকল্পিত শিল্পয়ন ও নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা, নাগরিক স্বচ্চতাসহ একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। ঘোষিত ১২ দফা ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
‎তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করব।”
সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভালুকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ সময় এনসিপির উপজেলা সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাষ্টার সহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।